২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ায়েশ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ছাত্রদল নেতা ওয়ায়েশ আহম্মেদ হেলাল হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 02:38 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল নেতা ওয়ায়েশ আহম্মেদ হেলাল হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আনোয়ার হোসেন রোববার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- বশিরউদ্দিন খান, মিজানুর রহমান মিজান, জব্বার, নুরুল হক জিতু, জিয়াউর রহমান জিয়া ও পাতলা শামীম। জব্বার ছাড়া সব আসামি এখনো পলাতক। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৮ সালের ৬ অক্টোবর দণ্ডিতরা ধানমন্ডি থানা ছাত্রদল সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষার্থী খন্দকার ওয়ায়েশ আহম্মেদ হেলালকে ঢাকার জেলা প্রাশাসক অফিসের উল্টোদিকে হোটেল নাজমা নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে। পরে ওয়ায়েশের লাশ সাভারের আশুলিয়া ব্রিজের কাছে ফেলে রাখা হয়। এ ঘটনার চার দিন পরে ওয়ায়েশের ভাই বেলাল আহমেদ ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বিচারের সময় ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২০৩৫ ঘ.