২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলওয়ের উন্নয়নে নতুন বগি আনা হচ্ছে

রেলওয়ের উন্নয়নে নতুন একশটি সাধারণ বগি ও ৩০টি বিশেষ কোচ আমদানি করবে সরকার। এর মধ্যে ১১টি বগি অক্টোবরে নিয়ে আসা হবে। বাকি ৮৯টি আসবে ডিসেম্বরের মধ্যে। তবে বিশেষ কোচগুলো আনতে কমপক্ষে ছয়মাস সময় লাগবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 12:31 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রেলওয়ের উন্নয়নে নতুন একশটি সাধারণ বগি ও ৩০টি বিশেষ কোচ আমদানি করবে সরকার। এর মধ্যে ১১টি বগি অক্টোবরে নিয়ে আসা হবে। বাকি ৮৯টি আসবে ডিসেম্বরের মধ্যে। তবে বিশেষ কোচগুলো আনতে কমপক্ষে ছয়মাস সময় লাগবে। যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন রোববার রেলভবনে বাংলাদেশ রেলওয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। উপদেষ্টা মতিনের সভাপতিত্বে ওই সভায় যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান, রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেনসহ বিভিন্ন প্রকল্পের পরিচালক, রেলের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরে সাংবাদিকদের জানান, সময়মতো অর্থ না পাওয়া এবং দরপত্র আহ্বান করতে পারায় রেলওয়ের বিভিন্ন প্রকল্প সময়মতো শেষ করা যাচ্ছে না। ফলে এসব প্রকল্পের মেয়াদ বাড়াতে হচ্ছে। সভায় উপদেষ্টা চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী বিভিন্ন প্রকল্পের দরপত্রের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য রেলওয়ে কর্মকর্তাদের নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৮২৫ ঘ.