সীতাকুণ্ডে ভোটার হতে এসে 'অপ্রীতিকর ঘটনায়' যুবক নিহত
সীতাকুণ্ডের মহালংগা প্রাথমিক স্কুলে ভোটার তালিকা তৈরির কাজে ছবি তোলার জন্য লাইনে দাঁড়ানো নিয়ে অপ্রীতিকর ঘটনার জের ধরে শনিবার তমাল কুমার দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সাবেক পুলিশ সদস্য নূরুল আবছার আলী লাইনে না দাঁড়িয়ে সরাসরি দোতলায় উঠতে চাইলে কর্তব্যরত সেনা সদস্যরা তাকে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে নুরুল আবছারের ছেলে রমজান আলীসহ চার যুবক কর্তব্যরত সার্জেন্ট বাছিরকে ছুরি মারে। সেনা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এসময় ভোটার হতে আসা লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করে গণপিটুনি দিলে তমাল কুমার দাস গুরুতর আহত হন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
29 Sep 2007, 03:41 PM
Updated :
26 Apr 2022, 02:48 PM
চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)