২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ফেনসিডিলসহ আট জন গ্রেপ্তার

জয়পুরহাট-হিলি সড়কের নাকুরগাছী এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ২৫০ বোতল ফেনসিডিল আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালকসহ মাইক্রোবাসের আট আরোহীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

জয়পুরহাট, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট-হিলি সড়কের নাকুরগাছী এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ২৫০ বোতল ফেনসিডিল আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালকসহ মাইক্রোবাসের আট আরোহীকে। জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, শনিবার সকালে হিলি থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের ভেতর এসব ফেনসিডিল পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা হলেন, মাইক্রোবাস চালক কুমিল্লার হোমনা উপজেলার ইটাউড়া গ্রামের বিল্লাল হোসেন (২৮), গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের জিল্লু মিয়া(২৮) ও তার স্ত্রী রুবি বেগম (২৫), একই গ্রামের জোবেদা আক্তার (৩৫), রানা (২০), নরসিংদী সদর উপজেলার মাটিরপাড়া গ্রামের শিপন (২৪), রাঙ্গামাটিয়া গ্রামের লিপি (২০) ও বেপারীপাড়া গ্রামের পারভীন (৩৫)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৮১৬ ঘ.