২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছরেই নির্বাচন: জাতিসংঘে প্রধান উপদেষ্টা

আগামী বছরের শেষ নাগাদ বাংলাদেশে অবাধ নিরপেক্ষ ও ফলপ্রসু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জাতিসংঘকেও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। তিনি বলেছেন, এর জন্য দেশের রাজনীতিকে দুর্নীতি ও সংঘাতমুক্ত করা দরকার। বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের ৬২ তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, "বাংলাদেশকে আইনের শাসন ও উন্নয়ন ধারায় নিয়ে আসার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।" ড. ফখরুদ্দীন আহমদ জানান, ২০০৮ সালের শেষে দিকে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি সময়সীমা ঘোষণা করেছে। (আরও তথ্যসহ) >>জাতিসংঘে প্রধান উপদেষ্টার দেওয়া পুরো ভাষণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 09:23 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের শেষ নাগাদ বাংলাদেশে অবাধ নিরপেক্ষ ও ফলপ্রসু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জাতিসংঘকেও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। তিনি বলেছেন, এর জন্য দেশের রাজনীতিকে দুর্নীতি ও সংঘাতমুক্ত করা দরকার। বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের ৬২ তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, "বাংলাদেশকে আইনের শাসন ও উন্নয়ন ধারায় নিয়ে আসার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।" ড. ফখরুদ্দীন আহমদ জানান, ২০০৮ সালের শেষে দিকে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি সময়সীমা ঘোষণা করেছে। তিনি বলেন, "আমাদের প্রশাসন সেই সময়সীমার মধ্যে নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রতিবদ্ধ। ওই সময়ের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও ফলপ্রসু নির্বাচন করার ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ।" (আরও তথ্যসহ) প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অবাধ নিরপেক্ষ ও ফলপ্রসু নির্বাচন করতে হলে অবশ্যই প্রথমে আমাদের দেশের রাজনীতিকে দুর্নীতি ও সংঘাত থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত তিনটায় দেওয়া ১৫ মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অতীতের লাগামহীন দুর্নীতি, রাজনৈতিক সংঘাত এবং ক্ষয়মান গণতন্ত্রের চিত্র তুলে ধরেন। ড. ফখরুদ্দীন বলেন, ব্যাপক দুর্নীতির কারণে আমাদের গণতন্ত্রের ভূষণ ছিঁড়ে গেছে। তিনি জানান, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া হতাশা এবং রাজনৈতিক সংঘাতের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এর ফলে গত ২২ জানুয়ারি নির্বাচনের সম্ভাব্য গ্রহণযোগ্যতার ব্যাপারে জনমনে আস্থার অভাব দেখা দিয়েছিল। প্রধান উপদেষ্টা বলেন, "তদুপরি, ওই বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সংঘাত অবসান হতে পারে সেরকম আশাও ছিল না। ওই অবস্থায় বিশৃঙ্খলা বন্ধ এবং একটি নতুন সূচনার দিকে দেশকে এগিয়ে নিতে ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করতে হয়েছে।" ভাষণে বর্তমান তত্ত্বাবধায় সরকারের দুর্নীতিবিরোধী পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, " দুর্নীতির বিরুদ্ধে কার্যকর লড়াই নিশ্চিত করার জন্য আমাদের সরকার দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠিত করেছে।" এ ছাড়া তিনি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথককরণে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, "গণতন্ত্রকে কার্যকর করার গুরুত্বপূর্ণ উপাদান হলো স্বাধীন বিচার ব্যবস্থা।" এ ব্যাপারে গত ১৫ বছর ধরে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। রাজনৈতিক দলগুলোর সংস্কার, জাতীয় মানবাধিকার কমিশন গঠন, দেশের অভ্যন্তরে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে নেওয়া তার সরকারের সাম্প্রতিক উদ্যোগের বিষয়ও উঠে আসে প্রধান উপদেষ্টার ভাষণে। তিনি উন্নত দেশগুলোতে স্বল্পোন্নত দেশের উৎপাদিত পণ্যের অবাধ প্রবেশ এবং এক দেশ থেকে অন্যদেশে শ্রমের বাধাহীন যাতায়াতের সুযোগ দেওয়ারও আহ্বান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/০৩৪০ ঘ.