২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমাটিয়ায় জাল মার্কশিটসহ এক ব্যক্তি গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়া এলাকায় জাল মার্কশিটসহ মো. সোহেল রানা (২৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেল নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারি (এমএলএসএস) বলে দাবি করেছেন। মোহাম্মদপুর থানার সহকারি উপপরিদর্শক কবীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লালমাটিয়ার মো. জান্নাতুল ফেরদৌস চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইসএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ফল যাচাই করার জন্য ঢাকা শিক্ষা বোর্ডে যায়। ওই সময় সোহেলের সঙ্গে তার পরিচয় হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 07:55 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর লালমাটিয়া এলাকায় জাল মার্কশিটসহ মো. সোহেল রানা (২৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেল নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারি (এমএলএসএস) বলে দাবি করেছেন। মোহাম্মদপুর থানার সহকারি উপপরিদর্শক কবীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লালমাটিয়ার মো. জান্নাতুল ফেরদৌস চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইসএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ফল যাচাই করার জন্য ঢাকা শিক্ষা বোর্ডে যায়। ওই সময় সোহেলের সঙ্গে তার পরিচয় হয়। নম্বর বাড়িয়ে ফেরদৌসকে মাকর্শিট দেওয়ার কথা বলেন সোহেল। এর জন্য তিনি ফেরদৌসের কাছে এক লাখ চান। পরে ফেরদৌস লালমাটিয়ায় সোহেলের বাসায় গিয়ে দুদফায় ৮০ হাজার টাকা দেয়। ফেরদৌস জানায়, সে ছাড়াও তার আরো কয়েকজন বন্ধু মার্র্কশিট পাওয়ার জন্য সোহেলকে টাকা দিয়েছে। ২৬ সেপ্টেম্বর মার্কশিট দেওয়ার কথা থাকলেও কয়েকটি জাল মার্কশিট দেখিয়ে সোহেল আরো এক লাখ টাকা দাবি করেন। এক পর্যায়ে ফেরদৌস ও তার বন্ধুরা সোহেলকে আটক করে মোহাম্মদপুর থানায় খবর দেয়। পরে পুলিশ সোহেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে জান্নাতুল ফেরদৌস বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এমএসবি/এমএইচবি/-১৪৭ ঘ.