কক্সবাজার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের চকরিয়ায় বুধবার রাতে একটি পিকআপ থেকে ২৩০ বস্তা ইউরিয়া সার আটক করেছে পুলিশ। চকরিয়া থানা জানিয়েছে, ওই সার মিয়ানমারে পাচার করা হচ্ছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ছিদ্দিকী জানান, মিয়ানমারে পাচারের জন্য ট্রলারে তোলার প্রস্তুতি নেওয়ার সময় চকরিয়া পৌর এলাকার তরছঘাটা থেকে ওই সার আটক করা হয়।
তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সার বোঝাই আরেকটি পিকআপ নিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে চকরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/১৯৫৯ ঘ.
bdnews24