২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার 'ব্যর্থ পদ্ধতিতে' বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে: আকবর আলী খান

সরকার যে পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে তাকে একটি ব্যর্থ পদ্ধতি অভিহিত করে এর সমালোচনা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ আকবর আলী খান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি গবেষণা সংস্থা 'উন্নয়ন সমুন্বয়' এর গবেষণা প্রতিবেদন 'বাংলাদেশ ইকোনমিক আউটলুক' এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, "বাজার নিয়ন্ত্রণে একটি ব্যর্থ পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করছি আমরা।" উন্নয়ন সমুন্বয়ের চেয়ারম্যান অধ্যাপক আতিউর রহমানের সভাপতিত্বে ব্র্যাকের প্রধান নির্বাহী মাহবুব হোসেনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 02:03 PM

Updated : 26 Apr 2022, 02:47 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)