২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান জেলায় বৃহস্পতিবার বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পর্যটন এলাকা 'নীলাচলে' অবকাশ যাপন। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নানা বয়সের লোকজন এবং ব্যান্ড পার্টি অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 11:39 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

বান্দরবান, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান জেলায় বৃহস্পতিবার বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পর্যটন এলাকা 'নীলাচলে' অবকাশ যাপন। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নানা বয়সের লোকজন এবং ব্যান্ড পার্টি অংশ নেয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শওকত আকবর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম দেব, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, উপজেলা নির্বাহী অফিসার শওকত রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গণি, পূরবী বাস মালিক সমিতির সভাপতি মো. ইসলাম, বান্দরবান পর্যটন মোটেলের পরিচালক হুমায়ুন কবির প্রমূখ। সভার সভাপতিত্ব করেন আব্দুল মজিদ শাহ আকন্দ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৭৪১ ঘ.