জয়পুরহাট, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের প্রায় আট লাখ ৪৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মসজিদের বরখাস্ত হওয়া তত্ত্বাবধায়ক রাশেদুল আহসানের (৩৫) বিরুদ্ধে বুধবার মামলা করা হয়েছে।
মসজিদের বর্তমান তত্ত্বাবধায়ক তোফাজ্জল হোসেন বাদী হয়ে জয়পুরহাট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, রাশেদুল আহসান কর্মরত থাকার সময় মসজিদের দোকান ভাড়া, পুকুর ও টয়লেটের লিজের টাকা আদায় করলেও এর কোনো হিসাব দেননি। পরে একটি নিরীক্ষা কমিটির হিসাবে দেখা যায় রাশেদুল প্রায় আট লাখ ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৩২ ঘ.
bdnews24