২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৯৯ শতাংশ সরকারি জমি দখলমুক্ত

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি মহিলা কলেজের সামনে এবং জামতলায় ৯৯ শতাংশ সরকারি জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে জেলা প্রশাসন। বর্তমানে এর বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 09:47 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি মহিলা কলেজের সামনে এবং জামতলায় ৯৯ শতাংশ সরকারি জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে জেলা প্রশাসন। বর্তমানে এর বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছে প্রশাসন। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ হাসান জানান, সরকারি মহিলা কলেজের সামনে আবদুস সাত্তার খানের মাজারের সামনে ৩৫ শতাংশ খাস জমি দখল করে দোকান, কারখানা গড়ে তোলা হয়েছিল। ম্যাজিস্ট্রেট জোহরা খাতুনের উপস্থিতিতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফারহানা হায়াতের উপস্থিতিতে জামতলায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরানো সড়কের পাশে ৬৪ শতাংশ সরকারি জমিতে গড়ে তোলা দোকান, কারখানা ও গুদাম ঘর উচ্ছেদ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা এই ৬৪ শতাংশ জমি দখল করে রেখেছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫৪৬ ঘ.