ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলা জরুরি বিধিমালার আওতায় আনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
একই মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোও হাইকোর্টে পৃথক আরেকটি রিট দায়ের করেছেন।
অন্যদিকে, তারেক রহমান, তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার বিরুদ্ধে তারেক রহমানও বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন।
এছাড়া বিএনপির সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, স্ত্রী সিগমা হুদা এবং সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিরুদ্ধে পৃথক তিনটি রিট দায়ের করা হয়েছে। (আরও তথ্যসহ)
সকালে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার খালেদা জিয়ার কৌঁসুলি ব্যারিস্টার রফিকুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে পাওয়ার অব অ্যার্টনির মাধ্যমে রিটটি দায়েরের অনুমতি দেন।
সকালে ব্যারিস্টার রফিকুল হক সাংবাদিকদের বলেন,"খালেদা জিয়া কারাগারে থাকায় তার পক্ষে এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে এ রিট দায়েরের অনুমতি চাওয়া হয়।"
ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং ঠিকাদারি নিয়ে অনিয়মের অভিযোগে খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর তেজগাঁ থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ- পরিচালক গোলাম সারোয়ার চৌধুরী ।
গত ১৮ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনে অ
bdnews24