২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ত্রাণের টিন আত্মসাৎ মামলায় পৌর চেয়ারম্যানের কারাদণ্ড

ত্রাণের টিন আত্মসাতের মামলায় সেনবাগ পৌরসভার চেয়ারম্যান শাহ আলম চৌধুরীকে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 07:28 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের মামলায় সেনবাগ পৌরসভার চেয়ারম্যান শাহ আলম চৌধুরীকে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক মো. কাউছার এ রায় দেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২১ ফেব্র"য়ারি যৌথবাহিনী সেনবাগ পৌর এলাকার একটি গুদাম থেকে ৭৯৫ পিস ত্রাণের ঢেউটিন উদ্ধার করে। এ ঘটনায় শাহ আলম চৌধুরীকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়। এর আগে গত ২৯ জুলাই ২৩ পিস ঢেউটিন আত্মসাৎ মামলায় একই আদালত শাহ আলম চৌধুরীকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৩১৬ ঘ.