চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মারচা দাঁড়া স্লুইসগেটের কাছে বুধবার দুপুরে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত আয়েশউদ্দিনের বাড়ি (৭০) বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক রেজাউল ইসলাম জানান, বুধবার দুপুর একটার দিকে পথচারী আয়েশউদ্দিনকে একটি মোটর সাইকেল ধাক্কা দেয়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রেজাউল ইসলাম বলেন, দুর্ঘটনার পর মোটর সাইকেল চালক পালিয়ে যান। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২১১২ ঘ.
bdnews24