২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ১৭ আগস্ট মামলার অভিযোগ গঠন আবারও পিছিয়েছে

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় নড়াইলে দায়ের করা মামলার অভিযোগ গঠন আবারও পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

নড়াইল, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় নড়াইলে দায়ের করা মামলার অভিযোগ গঠন আবারও পিছিয়েছে। আসামিরা উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের ধার্য দিন বুধবার বিচারক আগামী ৩০ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলী (এপিপি) নেওয়াজ মাহমুদ তুহিন। এর আগে ২০০৬ সালের ১৬ মে এবং চলতি বছরের ৬ সেপ্টেম্বর দুই দফায় অভিযোগ গঠনের দিন পেছানো হয়। অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ জানান, সিরিজ বোমা হামলার এ মামলায় ২০০৫ সালের ১২ নভেম্বর সীমাখালী গ্রামের ওহিদুজ্জামান প্রবাল (২৮), লস্করপুর গ্রামের মামুন (২৫), আরাফাত হোসেন (২৫) ও আজিজুর রহমান (২৫) কে আসামি করে আদালতে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালতের নির্দেশে পুনঃতদন্ত শেষে ওই চার জনের সঙ্গে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রকিব হাসান (২৭), সাতক্ষীরার তালইগাছা গ্রামের রুহুল কুদ্দুস খালিদ (২৬), নাটোরের বাঘাতিপাড়া থানার সাইনকোনা গ্রামের জিয়াউর রহমান ওরফে সাত্তারের (২৯) নাম যুক্ত করে মোট সাত জনকে আসামি দেখিয়ে ২০০৬ সালের ৯ নভেম্বর চূড়ান্ত অভিযোগপত্র দেওয়া হয়। আদালত সূত্র জানায়, আসামিদের মধ্যে আরাফাত, মামুন ও আজিজুর নড়াইল কারাগারে; খালিদ, রকিব এবং সাত্তার অন্য মামলায় গ্রেপ্তার হয়ে খুলনা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে। মামলার প্রধান আসামি প্রবাল এখনও পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৮ ঘ.