২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভাংচুর মামলায় বাদিসহ তিন জনের সাক্ষ্য নিয়েছে আদালত

ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ বুধবার দ্বিতীয় দিনের মতো চলে। গত ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর রোববার এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 11:44 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ বুধবার দ্বিতীয় দিনের মতো চলে। গত ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর রোববার এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথমদিনের মতো দ্বিতীয় দিনও মহানগর দ্রুত বিচার আদালতে মামলার বাদি মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর দুই সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রহরী আল আমিন ও ক্যাম্পাসের টুকিটাকি