২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী ভিআইপিদের ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে সতর্কতা

বিদেশী ভিআইপিদের ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 10:14 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বিদেশী ভিআইপিদের ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারটি বুধবার সব ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০২-এর ৪ ও ১৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশন এবং ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) ৬ নম্বর সুপারিশ পালনের জন্য কেন্দ্রীয় ব্যাংক এ সার্কুলার জারি করেছে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান) আবুল কাসেম বুধবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। সার্কুলারে ভিআইপি বলতে বাংলাদেশ ব্যাংক বিদেশী কোনো রাষ্ট্রপ্রধান, শীর্ষ রাজনীতিবিদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রীয় করপোরেশনের শীর্ষ নির্বাহী, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, শীর্ষ ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের বোঝানো হয়েছে। আবুল কাসেম বলেন, ''এফএটিএফ'র শর্ত পালনের অংশ হিসেবে পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা নেয়া হয়েছে।'' তিনি জানান, বাংলাদেশ ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করছে। এটা ঐ ধারাবাহিকতারই একটা অংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মানিলন্ডারিং ও টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রতিরোধে বিশ্বের সর্বোচ্চ সংগঠন হলো এফএটিএফ। ১৯৮৮ সালে জি-এইট গ্র"পের সদস্যরা এটি প্রতিষ্ঠিত করে। এফএটিএফ'র মাধ্যমে জি-এইট গ্র"প জাতিসংঘের সদস্য দেশগুলোতে মানিলন্ডারিং ও টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রতিরোধের শর্তগুলো পালনের জন্য মানদন্ড নির্ধারণ করে থাকে। এর আওতায় এ পর্যন্ত ৪৯টি সুপারিশ প্রত্যেক দেশে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রতিরোধ আইনে সংযোজন করতে বলা হয়েছে। এর মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪০টিএবং টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রতিরোধ আইনের ৯টি ধারা রয়েছে। যে সব দেশ বা অঞ্চল এ ধারাগুলো তাদের আইনে সংযোজন বা পালন করেনি ঐ দেশগুলোকে অসহযোগী বা নন-কোঅপারেটিভ কান্ট্রি এন্ড টেরিটরি ( এনসিসিটি)তে অর্ন্তভূক্ত করা হয়। কোনো দেশ এনসিসিটিতে অর্ন্তভূক্ত হলে তাদের বিদেশী কোনো এলসি খুলতে অসুবিধা হয়। কোনো এলসি খোলার আগে বিদেশী রফতানিকারকরা আগে সংশ্লিষ্ট আমদানিকারক দেশ এনসিসিটিতে অন্তর্ভূক্ত কিনা তা যাচাই করে। এনসিসিটিতে অন্তর্ভূক্ত নয় কেবল ঔসব দেশের সঙ্গে এলসি খোলা হয়ে থাকে। এফএটিএফ'র সদস্যরা বাংলাদেশে মানিলন্ডারিং আইনে এফএপিএফ'র শর্ত কতটুকু পালন করেছে তা শনাক্ত করতে ২০০৩ সালে বাংলাদেশে এসেছিল। আগামী নভেম্বরে তারা বাংলাদেশে আসবে বলে জানা গেছে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে। কনভেনশনের একটি ধারায় বিদেশী শীর্ষ রাজনীতিক, দেশের প্রধান, শীর্ষ ব্যবসায়ী ও সরকারের বিভিন্ন দপ্তরের আমলারা যেন নিজ দেশ থেকে অপর দেশে দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট দেশে ব্যাংক হিসাব খোলা বা লেনদেনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের বিধান রয়েছে। এফএটিএফ'র ছয় নম্বর ধারায় জাতিসংঘের সদস্যভূক্ত প্রতিটি দেশকে তাদের দেশে বিদেশী কোনো নাগরিকের ব্যাংক হিসাব খোলা বা লেনদেন পরিচালনার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অধিকতর সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আবুল কাসেম জানান, জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন এবং এফএটিএফ'র ছয় নম্বর সুপারিশ পালনের জন্যই বাংলাদেশ ব্যাংক এ সার্কুলার জারি করেছে। সার্কুলারে আরও বলা হয়েছে, এসব বিদেশী ব্যাক্তির হিসাব খোলা ও পরিচালনা সংক্রান্ত ঝুঁকি সনাক্তকরার জন্য একটি ঝুঁকি ব্যবস্থাপনাা পদ্ধতির প্রবর্তন করতে হবে। তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের আগেই ব্যাংকের উর্ধ্বতন উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। তাদের হিসাবে লেনদেনকৃত অর্থ বা সম্পদের উৎস জানার জন্য যথোপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। তাদের হিসাবের লেনলেন নিয়মিত মনিটরিং করতে বলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএ/১৬০৬ঘ.