চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার পাহাড়তলীর কর্নেলহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। ওই সময় একটি অ্যাম্বুলেন্সও ভাংচুর হয়।
মঙ্গলবার দুপুরে একটি ক্যাভার্ড ভ্যানের চাপায় ওই কলেজের এক ছাত্রী নিহত হয়।
ওই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১০টার দিকে কলেজের শতাধিক শিক্ষার্থী একে খান মোড়ে সড়ক অবরোধ করে। এক পর্যায়ে ওই এলাকার আল আমিন হাসপাতালের একটি অ্যাম্বুল্যান্স তারা ভাংচুর করে বলে পাহাড়তলী থানার উপ-পরিদর্শক সত্যজিৎ বড়
bdnews24