২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক দম্পতি ও শাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে কাফরুল থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ পরিচালক জহুরুল হুদা। এতে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে প্রায় চার কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন এবং প্রায় চার কোটি ২৩ লাখ টাকার আয় বহির্ভূত সম্পদের হিসাব গোপন করার অভিযোগ আনা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 08:44 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে কাফরুল থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ পরিচালক জহুরুল হুদা। এতে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে প্রায় চার কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন এবং প্রায় চার কোটি ২৩ লাখ টাকার আয় বহির্ভূত সম্পদের হিসাব গোপন করার অভিযোগ আনা হয়েছে। (আরো তথ্যসহ) গত ১০ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে তারেক রহমান সম্পদের হিসাব বিবরণী দুর্নীতি দমন কমিশনে জমা দেন। সেখানে এক কোটি ৩৭ লাখ ১৫ হাজার টাকার হিসাব দেওয়া হয়েছিল। পরে দুদকের উপ পরিচালক জহুরুল হুদা তারেক রহমানের সম্পত্তির হিসাব অনুসন্ধান করে ২৫ জুলাই কমিশনে প্রতিবেদন জমা দেন। বুধবার মামলা দায়েরের পর জহুরুল হুদা সাংবাদিকদের জানান, তদন্তে তারেকের স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে ৩৫ লাখ টাকার স্থায়ী আমানত ছাড়াও আরও সম্পদের খোঁজ পাওয়া গেছে। তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুকে গ্রেপ্তার করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "মামলাটি দায়ের হল। এরপর নিয়োগ হবে তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে।" দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, তারেক রহমান জমা দেওয়া হিসাবের বাইরে প্রায় চার কোটি ২৩ লাখ টাকার আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপন করেছেন। এর মধ্যে দিনকাল পত্রিকার মালিকানা, বেশ কয়েকটি স্থানে জমি ও বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের মালিকানার তথ্য গোপন করা হয়। এতে বলা হয়, তারেক রহমান দৈনিক দিনকালের মালিকানা লাভের পর পত্রিকাটিতে প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা বিনিয়োগ করেন। এর বিপরীতে গত বছরের ৩০ জুনের একটি নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী তিনি প্রায় চার কোটি ১৫ লাখ টাকার সম্পদের অধিকারী হয়েছেন। এছাড়া তারেক রহমান তার জমা দেওয়া সম্পদ বিবরণীতে কথিত রহমান গ্র"পে তার ১৮ হাজার পাঁচশটি শেয়ারের প্রতিটির দাম একশ টাকা করে উল্লেখ করেন। প্রকৃতপক্ষে এই শেয়ারের সংখ্যা হবে ১৮৫০টি এবং প্রতিটি শেয়ারের দাম হবে এক হাজার টাকা। অনুসন্ধানে বিভিন্ন কোম্পানিতে তার প্রকৃত শেয়ার পাওয়া গেছে ২১০০টি। এর প্রতিটির দাম এক হাজার টাকা হিসেবে তার বিনিয়োগের পরিমাণ ২১ লাখ টাকা। এখানে তিনি আড়াই লাখ টাকা বিনিয়োগের তথ্য গোপন করেছেন। এর বাইরে তারেক রহমানের সম্পদ বিবরণীতে প্রদর্শিত কিন্তু জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এর মধ্যে আছে বগুড়ার গাবতলী উপজেলার শৌলাকান্দি মৌজায় তারেক রহমানের নামে ২ দশমিক ০১ একর জমি, প্রাইম ব্যাংক বনানী শাখায় জুবাইদা রহমানের নামে ৩৫ লাখ টাকার দুটি স্থায়ী আমানত (এফডিআর), ঢাকা ব্যাংক লিমিটেড বনানী শাখায় মেয়ে জায়মা জারনাজ রহমানের নামে ২০ লাখ টাকার একটি এফডিআর। মামলার অভিযোগে বলা হয়, প্রাইম ব্যাংক বনানী শাখায় ৩৫ লাখ টাকার দুটি স্থায়ী আমানতে বিনিয়োগ করা অর্থের উৎস সম্পর্কে জুবাইদা রহমান দাবি করেছেন, তার মা এ টাকা দিয়েছেন। অন্যদিকে, দুদক কর্মকর্তাদের ইকবাল মান্দ বানু জানান, তাদের মহাখালী ও মতিঝিলের বাড়ি ভাড়া থেকে এককালীন পাওয়া টাকা তিনি মেয়েকে দেন এবং ওই টাকা দিয়ে এফডিআর খোলা হয়। কিন্তু অনুসন্ধানে এ তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, জনৈক এনায়েতুল বারী জুয়েল ওই এফডিআরের টাকা ব্যাংকে জমা দেন। এর সঙ্গে জুবাইদা রহমানের কোনো সম্পর্ক নেই। এভাবে জুবাইদা রহমান ও সৈয়দা ইকবাল মান্দ বানু তারেক রহমানের জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তি নিজেদের অর্জিত বলে প্রমাণের চেষ্টা করে তার অপরাধে সহায়তা করেছেন। এজাহারে আরও বলা হয়, তারেক বহমান তার মেয়ে জায়মা জারনাজ রহমানের নামে ঢাকা ব্যাংক, বনানী শাখায় ২০০৪ সালের ৪ ফেব্র"য়ারি ২০ লাখ টাকার একটি এফডিআর খোলেন। ওই অর্থের উৎস হিসেবে তিনি রহমান গ্র"প থেকে ঋণ নেওয়ার দাবি করেছেন। কিন্তু তা ঠিক নয়। প্রকৃতপক্ষে রহমান গ্র"প নামে কোনো প্রতিষ্ঠান রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মে নিবন্ধিত না। তারেক কথিত রহমান গ্র"প থেকে কোনো ঋণ নেওয়ার কাগজপত্রও দেখাতে পারেননি। গত ৭ মার্চ তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপর ৩০ মে দুর্নীতি দমন কমিশন তারেককে সম্পত্তির হিসাব জমা দেওয়ার নোটিশ পাঠায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এমএ/১৯৩৮ ঘ.