২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে স্থবিরতা

জনবল সঙ্কট ও জন্ম নিরোধকের অনিয়মিত সরবরাহের কারণে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে নেমে এসেছে ভাটা। গত কয়েক মাসে বিভিন্ন ধরনের জন্ম নিরোধক গ্রহীতার হার হ্রাস পেয়েছে। মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রম প্রায় স্থবির। এক বছরেও শেষ হয়নি নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া। নানামুখি সঙ্কটের কারণে ২০১০ সাল নাগাদ নিট প্রজনন হার এক-এ নামিয়ে আনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জনসংখ্যা বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 08:01 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জনবল সঙ্কট ও জন্ম নিরোধকের অনিয়মিত সরবরাহের কারণে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে নেমে এসেছে ভাটা। গত কয়েক মাসে বিভিন্ন ধরনের জন্ম নিরোধক গ্রহীতার হার হ্রাস পেয়েছে। মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রম প্রায় স্থবির। এক বছরেও শেষ হয়নি নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া। নানামুখি সঙ্কটের কারণে ২০১০ সাল নাগাদ নিট প্রজনন হার এক-এ নামিয়ে আনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জনসংখ্যা বিশেষজ্ঞরা। জনবল সঙ্কট, ক্যাডার--নন ক্যাডার দ্বন্দ্ব, জন্ম নিরোধকের অপর্যাপ্ত সরবরাহ, মাঠ পর্যায়ের প্রশাসনে নিয়ন্ত্রনহীনতার কারণে দেশের অন্যতম এই সফল কর্মসূচিটি এখন সঙ্কটের মধ্যে পড়েছে। পরিবার পরিকল্পরা কর্মসূচিগুলো জনসাধারণকে আর আগের মতো আকৃষ্ট করতে পারছে না বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ আব্দুল মান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, যথাযথভাবে কর্মী নিয়োগের জন্য এ নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। আগে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তাতে কিছু ভূল ছিল। নতুন করে বিজ্ঞাপন দেওয়া হবে। আইনগত জটিলতা ও নিয়োগ নিয়ে যেন কোনও প্রশ্ন না উঠে তাই এটা করা হচ্ছে। আগে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন বহাল থাকবে। নতুন করেও আবেদন করা যাবে। জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি গ্রহীতার হ্রাস প্রসঙ্গে তিনি বলেন, মাঝে জন্ম নিরোধকের মজুদ কমে গিয়েছিল। এখন পর্যাপ্ত জন্মনিরোধক মজুদ আছে। নিরোধক গ্রহীতার হার আবার বেড়ে যাবে। এছাড়া এক পদ্ধতির গ্রহীতারা অন্যান্য পদ্ধতিতে চলে যাওয়ার কারণেও পদ্ধতি গ্রহীতার হার হ্রাস পেতে পারে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম সূত্রে জানা গেছে, এ বছরের জানুয়ারি মাসে জন্ম নিরোধক গ্রহীতার হার ছিল ৬৯ দশমিক ৮ শতাংশ। জুন মাসে তা কমে হয়েছে ৬৭ দশমিক ৮ শতাংশে। গত ২ বছরে মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ইমপ্লান্ট সরবরাহ করা হয়নি। স্বভাবতই এ সময় মাঠ পর্যায়ে এর গ্রহীতার হার ছিল শূণ্য। স