২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রাকচাকায় নিহত ১

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বুধবার ভোরে সিদ্দিক আলী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 06:59 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

জামালপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বুধবার ভোরে সিদ্দিক আলী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জামালপুর থেকে ট্রাকটি ব্রহ্মপুত্রের তীরে ছনকান্দা বালিঘাটে যাওয়ার পথে সিদ্দিক আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার সময় চালকের সহাকারী ট্রাকটি চালাচ্ছিল বলে ফিরোজ খান জানান। ট্রাকের ধাক্কায় দুটি বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়ে। পুলিশ ট্রাকটি আটক করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৪২ ঘ.