চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দর চ্যানেলে অবৈধভাবে প্রবেশ ও অতিরিক্ত পণ্য বোঝাই করার অভিযোগে মঙ্গলবার ৯টি কার্গো জাহাজ ও অয়েল ট্যাংকারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এগুলো হচ্ছে এমটি রোমেল, এমভি কিং, এমভি প্রিন্স অব মধুর খোলা, এমটি মোত্তাকী, এমভি টাইগার অব ইষ্ট বেঙ্গল-১, এমভি সানমেরিনো, এমটি ১০৫৭ এবং এমভি টিটু-১১।
চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেট মোহম্মদ মুনীর চৌধুরীর এ অভিযানে পতেঙ্গা মোহনা থেকে সদরঘাট পর্যন্ত বিভিন্ন পয়েন্ট, জেটি ও ঘাটে এসব জাহাজকে ঝ্্্ুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
মুনীর চৌধুরী জানান, সোম ও মঙ্গলবারের অভিযানে জাহাজগুলোকে জরিমানা করা হয়। ৯ জাহাজের মধ্যে ৭টিকে অতিরিক্ত পণ্য বোঝাই ও দুইটিকে অবৈধভাবে বন্দর চ্যানেলে প্রবেশের দায়ে বিপজ্জনক নৌযান হিসেবে চিহ্নিত করা হয়। জাহাজগুলো ৩ নম্বর সতর্কতা সংকেত না মেনে বন্দর চ্যানেলে চলাচল করছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/এমএইচবি/০০৪০ঘ.
bdnews24