২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আসামি পালানোর ঘটনায় পাঁচ পুলিশ প্রত্যাহার

আসামি পালানোর ঘটনায় তেরখাদা থানার উপ-পরিদর্শক আবুল কালাম ও ৪ পুলিশ কনস্টেবলকে মঙ্গলবার জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 04:59 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

খুলনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আসামি পালানোর ঘটনায় তেরখাদা থানার উপ-পরিদর্শক আবুল কালাম ও ৪ পুলিশ কনস্টেবলকে মঙ্গলবার জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। চার কনস্টেবল হলেন- মোঃ মিঠু মিয়া, মোঃ জসীম উদ্দীন, রেজাউল করিম ও দ্বীন মোহাম্মদ। গত ২১ সেপ্টেম্বর চুরির মামলায় গ্রেপ্তার ফুলমিয়াকে থানায় আনার সময় হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পলাতক ফুলমিয়াকে বাগেরহাট জেলার মোল্লাহাট থেকে সোমবার রাতে আবার গ্রেপ্তার করা হয়েছে। খুলনা জেলার পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান জানান, পাঁচ পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫৭ ঘ.