২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আল্লাহর দলের আঞ্চলিক নেতা গ্রেপ্তার

চরমপন্থী ইসলামি সংগঠন আল্লাহর দল এর আঞ্চলিক নেতা আনসারুল ইসলাম বান্টুকে (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 01:26 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চরমপন্থী ইসলামি সংগঠন আল্লাহর দল এর আঞ্চলিক নেতা আনসারুল ইসলাম বান্টুকে (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ এর একটি দল সিরাজগঞ্জ পৌর এলাকার গোলাশা এলাকায় নিজ বাড়ি থেকে বান্টুকে গ্রেপ্তার করে। র‌্যাব কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসপি) শহিদ উল্লাহ বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে বান্টু স্বীকার করেছে, সে আল্লাহর দলের আঞ্চলিক নেতা এবং ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় জড়িত ছিল।" র‌্যাব কর্মকর্তা আরও বলেন, "১৭ আগস্ট মামলার অন্যতম আসামি বান্টু দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। এমনকি দুই মাস আগে তার মায়ের মৃত্যুর সময়ও সে বাড়ি ফেরেনি। স