২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী শ্রমিকদের কুয়ালালামপুরে গ্রহণে নতুন নিয়ম

মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের নিয়োগদাতাদের জন্য নতুন নিয়ম চালু করেছে কুয়ালালামপুর। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে মঙ্গলবার জানানো হয়, এখন থেকে কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশী শ্রমিকরা পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট নিয়োগদাতা তাদের গ্রহণ করবেন। তা না হলে বিমানবন্দর থেকে শ্রমিকদের শুধু ৭২ ঘণ্টার জন্য ট্রানজিট ক্যাম্পে সরিয়ে নেবে কর্তৃপক্ষ। এই ক্যাম্প থেকে ৭২ ঘণ্টার মধ্যে শ্রমিকদের ছাড় করানো না হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের নিয়োগদাতাদের জন্য নতুন নিয়ম চালু করেছে কুয়ালালামপুর। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে মঙ্গলবার জানানো হয়, এখন থেকে কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশী শ্রমিকরা পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট নিয়োগদাতা তাদের গ্রহণ করবেন। তা না হলে বিমানবন্দর থেকে শ্রমিকদের শুধু ৭২ ঘণ্টার জন্য ট্রানজিট ক্যাম্পে সরিয়ে নেবে কর্তৃপক্ষ। এই ক্যাম্প থেকে ৭২ ঘণ্টার মধ্যে শ্রমিকদের ছাড় করানো না হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। মালয়েশীয় কর্তৃপক্ষ এখন থেকে শ্রমিক পাঠানোর আগে সংশ্লিষ্ট নিয়োগকর্তা তাদের কুয়ালালামপুর বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণ করবেন কিনা তা নিশ্চিত করার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুরোধ করেছে। এছাড়া, এ বিষয়ে শ্রমিকদেরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএ/১৯২১ ঘ.