বরগুনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামিন নিয়ে সোমবার সন্ধ্যায় জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই আবার গ্রেপ্তার করা হয়েছে বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু মৃধাকে।
সোমবার কারাগারের সামনে থেকে লিটু মৃধাকে গ্রেপ্তারের সময় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন।
তবে জেল গেট থেকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এ খালেক জানান, রামনা লঞ্চ ঘাট থেকে লিটু মৃধাকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার গত ৮ ফেব্র"য়ারি লিটু মৃধাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বামনা উপজেলার খোলপটুয়ায় বিএনপি কার্যালয় ভাংচুর, ডাকাতি ও পাওনা পরিশোধ না করার অভিযোগে তিনটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24