২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

জেলা সদরের মুরাদপুর এলাকায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মো. আবদুল মতিন (৭০) নামে এক ব্যক্তি সোমবার রাতে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 11:19 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা সদরের মুরাদপুর এলাকায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মো. আবদুল মতিন (৭০) নামে এক ব্যক্তি সোমবার রাতে নিহত হয়েছে। কুমিল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা জানান, পাওনা আদায়ের ঘটনায় এলাকার কয়েকজন যুবকের সঙ্গে রাত ১১টার দিকে আব্দুল মতিনের ছেলের মারামারি হয়। ওই সময় মতিন তা থামাতে গেলে প্রতিপক্ষের লাঠির আঘাতে তার মৃত্যু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২১ ঘ.