২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে জামালপুরে আইনজীবী ও শ্রমিক নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে জামালপুরে সরকারি আইনজীবী (এপিপি) বাবর আলী ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোকাদ্দেস হোসেন মোহনকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

জামালপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে জামালপুরে সরকারি আইনজীবী (এপিপি) বাবর আলী ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোকাদ্দেস হোসেন মোহনকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। একই অভিযোগে জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী জানান, সোমবার রাতে বিসিক শিল্পনগরীতে একটি সেমাই কারখানা থেকে পুলিশ ১ হাজার ৩০০ কেজি সেমাই জব্ধ করে। বিষয়টি নিষ্পত্তির কথা বলে গ্রেপ্তারকৃত ও বরখাস্ত হওয়া চার জন সেমাই কারখানার মালিকের কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং রাতেই ১০ হাজার টাকা নেয়। শহীদুল্লাহ বলেন, "কারখানার মালিক মোস্তাফিজুর রহমান রুবেল বিষয়টি ওই রাতেই আমাকে জানালে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিই।" এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সুপার জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০১ ঘ.