জয়পুরহাট, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাঁচবিবি উপজেলায় একটি খামারে পাঁচ শতাধিক মুরগি মারা গেছে। এতে মুরগি খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাঁচবিবির বাগজানা ইউনিয়নের ভিমপুর গ্রামের তালপাড়া এলাকার তপু মুন্সি ও মঙ্গল ভিকি জানান, তাদের খামারে হঠাৎ করে মুরগি মরতে শুরু করে। প্রথমে দু-একটি মারা গেলে তারা কিছু সন্দেহ করেননি। তবে গত রোববার পর্যন্ত যখন পাঁচ শতাধিক মুরগি মারা যায় তখন তারা মৃত মুরগি জেলা পশুসম্পদ গবেষণাগারে পাঠান।
জেলা পশুসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেন, "মৃত মুরগিগুলো পরীক্ষা করে দেখার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24