২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে যোগ দিয়েছে নাসা গ্র"পের পোশাক শ্রমিকরা

রাজধানীর তেজগাঁও-বেগুনবাড়ি এলাকায় নাসা গ্র"পের চারটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকরা সোমবার সকাল থেকে কাজে যোগ দিয়েছে। কারখানার মালিকপক্ষ রোববার শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে তাদের কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সোমবার সকাল নয়টা থেকে নাসা নিট ওয়্যার লিমিটেড, নাসা অ্যাপারেল লিমিটেড, স্টারলাইট নিট ওয়্যার লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেস লিমিটেড এর শ্রমিকরা কাজে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও-বেগুনবাড়ি এলাকায় নাসা গ্র"পের চারটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকরা সোমবার সকাল থেকে কাজে যোগ দিয়েছে। কারখানার মালিকপক্ষ রোববার শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে তাদের কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সোমবার সকাল নয়টা থেকে নাসা নিট ওয়্যার লিমিটেড, নাসা অ্যাপারেল লিমিটেড, স্টারলাইট নিট ওয়্যার লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেস লিমিটেড এর শ্রমিকরা কাজে যোগ দেন। নাসা গ্র"পের কর্মকর্তা তারিক আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা আজ (সোমবার) সকাল থেকে কাজে ফিরেছে। আমরা আবারো পূর্ণ উদ্যমে উৎপাদন শুরু করতে পারব বলে আশা করছি।" শ্রমিকদের যে ১০টি দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে সেগুলো হচ্ছে