২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক স্কুল ছাত্রী নিহত

কুমারখালীর কয়া ইউনিয়নের বেড়কালুয়া গ্রামে রোববার সন্ধ্যায় সন্ত্রসীদের গুলিতে রূপালী খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত এবং ধারালো অস্ত্রের আঘাতে অপর তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 05:30 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বও ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কুমারখালীর কয়া ইউনিয়নের বেড়কালুয়া গ্রামে রোববার সন্ধ্যায় সন্ত্রসীদের গুলিতে রূপালী খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত এবং ধারালো অস্ত্রের আঘাতে অপর তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন মনিরুল (১৬), নাসির (৩০) ও ওলিউল্লাহ (৪০)। এরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় ইফতারের ঠিক আগে বেড়কালুয়া গ্রামের খালেক মেম্বারের ছেলে রিপনের নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসী হারুন শেখের বাড়িতে হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ওই বাড়ির মনিরুল, নাসির ও ওলিউল্লাহ নামের তিনজন আহত হন। হামলাকারীরা ৪/৫ রাউন্ড গুলিও ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয় রুপালী খাতুন। সে হারুন শেখের মেয়ে এবং বানিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ঘটনার পর সোয়া সাতটার দিকে প্রতিবেশীরা আহত চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, রূপালীর মৃত্যু হয়েছে। বাকী তিনজন সেখানে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল জহির ঘটনাস্থল থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩২২ ঘ.