২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর রিটার্ন দেওয়ার সময়সীমা বাড়তে পারে

ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা একমাস বাড়ানোর কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের বলেন, "অর্থ উপদেষ্টা দেশে নেই। তিনি ফিরলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 02:42 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা একমাস বাড়ানোর কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের বলেন, "অর্থ উপদেষ্টা দেশে নেই। তিনি ফিরলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" তিনি আরো বলেন, "ভবিষ্যতে যাতে বারবার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াতে না হয় সেজন্য বাজেটেই একটি সময় বেঁধে দেওয়া হবে। ওই সময়ের পর কোনোভাবেই আর মেয়াদ বাড়ানো হবে না।" আগামী বাজেটেই এ ঘোষণা আসতে পারে বলে জানান তিনি। বর্তমান নিয়ম অনুযায়ী, যারা বছরে দেড় লাখ টাকা বা তার বেশি আয় করেন তারা আয়করের আওতাভুক্ত। চলতি বছর ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বেশ কিছুদিন ধরেই এ সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচএস/জেকে/২০৩৩ ঘ.