২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোটানিক্যাল গার্ডেন থেকে যুবকের লাশ উদ্ধার

শাহ আলী থানা পুলিশ রোববার বোটানিক্যাল গার্ডেন এলাকার একটি ডোবা থেকে এক যুবকের (২৫) গলিত লাশ উদ্ধার করেছে। দুই বা তিন দিন আগে হত্যার পর যুবকটির লাশ ডোবাতে ফেলে রাখা হয় বলে পুলিশ মনে করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 01:39 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শাহ আলী থানা পুলিশ রোববার বোটানিক্যাল গার্ডেন এলাকার একটি ডোবা থেকে এক যুবকের (২৫) গলিত লাশ উদ্ধার করেছে। দুই বা তিন দিন আগে হত্যার পর যুবকটির লাশ ডোবাতে ফেলে রাখা হয় বলে পুলিশ মনে করছে। শাহ আলী থানার সহকারী উপ পরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বোটানিক্যাল গার্ডেন স্টাফ কোয়ার্টারের পূর্ব পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিলো কালো প্যান্ট এবং কালো হাফ গেঞ্জি। লাশের গলায় গামছা পেঁচানো এবং কোমড়ের বেল্টের সঙ্গে ইট বাঁধা ছিলো। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে বলে জানান নজরুল ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/১৯৪০ ঘ.