ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে রোববার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ৭২ ঘণ্টায় ৩৬টি আগ্নেয়াস্ত্র, ছয়টি অন্য অস্ত্র, তিনটি ককটেল ও ১১৩টি গুলি উদ্ধার হয়েছে।
এ সময়ে বিভিন্ন অভিযোগে ৩৬৯৭ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার পুলিশ সদর দপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ১২টি রিভলবার, ছয়টি পাইপগান, পাঁচটি বন্দুক, দুটি শাটারগান, দুটি পিস্তল, দুটি রাইফেল ও সাতটি এলজি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে অস্ত্র মামলার আসামি আছে ১৯ জন, ৪২ জন সাজাপ্রাপ্ত আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ১৯৭৯ জন এবং অন্যান্য মামলার আসামি ১৬৫৭ জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/১৮৫১ ঘ.
bdnews24