২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে পাঁচ যুিক্ততে লিভ টু আপিল মঞ্জুর হলো

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত কারাবন্দী পাঁচ আসামীর লিভ টু আপিল মঞ্জুর করে সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছেন, পাঁচটি যুক্তি (গ্রাউন্ড) বিবেচনার জন্য লিভ টু আপিল মঞ্জুর করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 10:02 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত কারাবন্দী পাঁচ আসামীর লিভ টু আপিল মঞ্জুর করে সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছেন, পাঁচটি যুক্তি (গ্রাউন্ড) বিবেচনার জন্য লিভ টু আপিল মঞ্জুর করা হলো। বিবেচ্য যুক্তিগুলো হচ্ছে, ১. বঙ্গবন্ধু হত্যাকান্ডের ঘটনা কি সেনা বিদ্রোহ না হত্যাকান্ড ২. এ মামলায় সাক্ষীদের বক্তব্য পরস্পরবিরোধী কিনা ৩. মামলা দায়েরে বিলম্ব স্বাভাবিক বলে নিু আদালতের পর্যবেক্ষণ যথার্থ কিনা ৪. এ ঘটনাটি অপরাধমূলক ষড়যন্ত্রের আওতায় পরে কিনা এবং ১১ জনের হত্যার ঘটনায় ১টি মামলা দায়ের যথার্থ কিনা এবং ৫. হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায় নিস্পত্তিতে তৃতীয় বিচারক পুরো রায় বিবেচনা করার বদলে ৬ জনের বিষয়টি নিস্পত্তি করে ভুল করেছেন কিনা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৫৫৯ঘ.