২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

গাইবান্ধা ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ-যশোর সড়কের বারো বাজারে রোববার সকালে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে পিতা-পুত্র নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 08:59 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ-যশোর সড়কের বারো বাজারে রোববার সকালে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে পিতা-পুত্র নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন আলাউদ্দীন (৩৮) ও সফিয়ার (২)। তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, আলাউদ্দিন তার শিশুপুত্রকে নিয়ে একটি রিকশা ভ্যানে চড়ে বাড়ি থেকে বারো বাজার যাওয়ার সময় কাভার্ড ভ্যানটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ কাভার্ড ভ্যানটিকে আটক করতে পারেনি। এ ঘটনায় মামলা হয়েছে বলে ওসি জানান। গাইবান্ধা প্রতিনিধি জানান, গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার মধ্য রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে নয় জন। নিহতরা হলেন, বাসের চালক ইদ্রিস আলী (৪৮) ও তার সহকারী মাহবুব আলম (৪২)। আহতদের গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মোশারফ হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী ডিআর পরিবহনের একটি নৈশকোচ গোবিন্দগঞ্জের হাওয়াখানা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫০১ ঘ.