গাইবান্ধা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার মধ্য রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে নয় জন।
নিহতরা হলেন, বাসের চালক ইদ্রিস আলী (৪৮) ও তার সহকারী মাহবুব আলম (৪২)। আহতদের গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মোশারফ হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী ডিআর পরিবহনের একটি নৈশকোচ গোবিন্দগঞ্জের হাওয়াখানা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩২১ ঘ.
bdnews24