২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা নিউইর্য়ক রওনা হয়েছেন

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জাতিসংঘের ৬২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার রাত নয়টা ৪৮ মিনিটে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। ইমিরেটস ৫৮৫ এর দুবাই-নিউইয়র্ক রুটের একটি ফ্লাইটে যাচ্ছেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 04:45 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জাতিসংঘের ৬২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার রাত নয়টা ৪৮ মিনিটে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। ইমিরেটস ৫৮৫ এর দুবাই-নিউইয়র্ক রুটের একটি ফ্লাইটে যাচ্ছেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টা ১০ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে তার স্ত্রী মিসেস নীনা আহমদও রয়েছেন। প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম আছেন। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ২২ জন। শনিবার রাত সাড়ে নয়টায় জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান, আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিনসহ তিন বাহিনীর প্রধান, সরকারি ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিউইর্য়ক অবস্থানকালে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেবেন এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন। তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অধিবেশনেও যোগ দেবেন। এই অধিবেশনে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। ফখরুদ্দীন আহমদ জাতিসংঘ অধিবেশনে যোগদানকারী ইটালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ভাকলাভ ক্লসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া ইউএনডিপি, ইউএনএফপিসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গেও প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে। ফখরুদ্দীন আহমদ নিউইর্য়কে এশিয়া সোসাইটি ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী বৃহস্পতিবার জানিয়েছেন, নিউইর্য়ক টাইমস, ওয়াল ষ্ট্রিট জার্নাল, এটিএন, সিএনএন, ভয়েস অব আমেরিকা, এপিটিএনসহ কয়েকটি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা সাক্ষাতকার দেবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/জিএনএ/২২৩৯ ঘ.