ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর চেয়ারম্যান ড. শেখ আব্দুর রশীদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
শনিবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহসীনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/ ১৮৫০ ঘ.
bdnews24