মৌলভীবাজার, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারী নির্যাতনের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেরাগ আলীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব।
বাহুবল উপজেলার মাকড়িছড়া এলাকায় নিজ মালিকানাধীন লেবু বাগান থেকে র্যাব-৯ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেইন।
শনিবার সকালে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। চেরাগ আলীকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানিয়ে ওসি জাকের হোসেইন বলেন, "চেরাগ আলীকে রোববার আদালতে চালান দেওয়া হবে।"
চেরাগ আলীর বিরুদ্ধে গত ২৮ জুলাই শ্রীমঙ্গলের লছনা বাজার এলাকায় পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
চেয়াম্যান চেরাগ আলী শ্রীমঙ্গলের ভূনবীরে সঙ্ঘটিত ট্রিপল মার্ডার মামলারও আসামি। তবে এ মামলায় তিনি জামিনে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৬ ঘ.
bdnews24