২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁতে হাজারো গার্মেন্টস শ্রমিকের বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে তেজগাঁ শিল্প এলাকায় শনিবার সকালে কয়েক হাজার গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা একটি গার্মেন্টসে ভাঙচুর চালায়। সকাল সাড়ে ১০ টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে সেনা, র‌্যাব ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তেজগাঁ-মহাখালী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এখনো সেখানে উত্তেজনা চলছে। সেনা টহল অব্যাহত রয়েছে। গার্মেন্টস কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ। পরিস্থিতি 'ব্যাখ্যা করতে' তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ দুপুরে এক সংবাদ সম্মেলন ডেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 07:36 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --বকেয়া বেতন-ভাতার দাবিতে তেজগাঁ শিল্প এলাকায় শনিবার সকালে কয়েক হাজার গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা একটি গার্মেন্টসে ভাঙচুর চালায়। সকাল সাড়ে ১০ টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে সেনা, র‌্যাব ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তেজগাঁ-মহাখালী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এখনো সেখানে উত্তেজনা চলছে। সেনা টহল অব্যাহত রয়েছে। গার্মেন্টস কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ। পরিস্থিতি 'ব্যাখ্যা করতে' তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ দুপুরে এক সংবাদ সম্মেলন ডেকেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/বিআর/১৩০০ ঘ.