২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর কেরানীগঞ্জ ও হাজারীবাগ থেকে দুটি লাশ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জ ও হাজারীবাগ থেকে শুক্রবার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 04:28 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কেরানীগঞ্জ ও হাজারীবাগ থেকে শুক্রবার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। কেরানীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা শারমীন আক্তার জানান, শুক্রবার দুপুরে নেকরোাজবাগ কবরস্থানের পাশে হাত পা বাঁধা অবস্থায় জাহাঙ্গীর আলম (৩১) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত জাহাঙ্গীরের বাবার নাম পিন্টু ভূঁইয়া। সে কুশিয়ারবাগ এলাকায় জনৈক বাবুর বাড়িতে ভাড়া থাকতো। জাহাঙ্গীরের স্ত্রী আছিরন বিবি জানান, গত রোববার থেকে তার স্বামী নিখোঁজ ছিলেন। এ কারণে বৃহস্পতিবার তিনি স্বামীর ব্যাবসায়িক অংশীদার ওয়াসিমকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। শারমীন আক্তার জানান, পুলিশ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে। এদিকে হাজারীবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মনেশ্বর রোডের পুরাতন রূপালী ট্যানারির পরিত্যাক্ত রিজার্ভ ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৬) জবাই করা লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ২/৩দিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২২৩০ ঘ.