ঢাকা, সেপ্টেম্বর ২১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিুচাপটি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭১৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৬৬৫ কিলোমিটার ও মংলা থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরো জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সেজন্য আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলেছে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পাঠানো এক বিশেষ বুলেটিনে এ পূর্বাভাস জানিয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।
বুলেটিনে বলা হয়, "নিুচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সাগর মাঝারি ধরনের উত্তাল থাকতে পারে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24