২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নগরীর চান্দগাঁও এলাকা থেকে বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যরা বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ মোহাম্মদ মিলন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মিলনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রফিকপুর এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

চট্টগ্রাম, সেপ্টম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও এলাকা থেকে বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যরা বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ মোহাম্মদ মিলন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মিলনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রফিকপুর এলাকায়। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার শরিফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁওয়ের উকিল বদি আলম গলির আকবর আলী বিল্ডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালিয়ে ভিওআইপি ব্যবসায়ী মোহাম্মদ মিলনকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ওই বাসা থেকে র‌্যাব সদস্যরা ৬০টি ফিক্সড ওয়্যার লেস টার্মিনাল, ৫টি ভিওআইপি রিসিভার, দুটি আইপিএস, ৩২টি টার্মিনাল চার্জার, ১টি কম্পিউটার মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম আটক করে। শরিফুল ইসলাম জানান, অবৈধভাবে ব্যবসা চালানোর কথা মিলন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯২৩ ঘ.