২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রথম আলো ঘেরাও' মিছিলে পুলিশের লাঠিপেটা

প্রথম আলো কার্যালয় ঘেরাওয়ের লক্ষ্য নিয়ে রাজধানীতে কয়েকটি ইসলামী সংগঠনের করা বিক্ষোভ মিছিলে শুক্রবার লাঠিপেটা করেছে পুলিশ। দুই দফা লাঠিপেটায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলে হিযবুত তাহরীর, ইসলামী ঐক্য আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত আন্দোলন ও ইসলামী ছাত্র মজলিস নিজ নিজ সংগঠনের ব্যানার বহন করে। মিছিল থেকে 'আপত্তিকর' কার্টুন প্রকাশ করায় প্রথম আলোর প্রকাশনা বন্ধের দাবি জানানো হয়। চট্টগ্রাম ও সিলেটে জুমার নামাজের পর কয়েকটি মসজিদে বিক্ষোভ হলেও পুলিশের বাধার মুখে কোনো মিছিল বের হতে পারেনি। নামাজ শেষে মুসল্লিদের মধ্যে প্রথম আলোর বিরুদ্ধে লিফলেট প্রচারের সময় সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণ থেকে হিযবুত তাহরীরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 12:39 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথম আলো কার্যালয় ঘেরাওয়ের লক্ষ্য নিয়ে কয়েকটি ইসলামী সংগঠনের করা বিক্ষোভ মিছিলে শুক্রবার লাঠিপেটা করেছে পুলিশ। দুই দফা লাঠিপেটায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলে হিযবুত তাহরীর, ইসলামী ঐক্য আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত আন্দোলন ও ইসলামী ছাত্র মজলিস নিজ নিজ সংগঠনের ব্যানার বহন করে। মিছিল থেকে 'আপত্তিকর' কার্টুন প্রকাশ করায় প্রথম আলোর প্রকাশনা বন্ধের দাবি জানানো হয়। বেলা সোয়া দুইটার দিকে মিছিলটি শাহবাগ এলাকায় শিশু পার্কের কাছে পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মিছিলকারীরা পুলিশের একটি ব্যারিকেড ভেঙ্গে ফেলে। তখন পুলিশ লাঠিপেটা শুরু করলে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে হটে যায়। এর কিছুক্ষণ পর তারা বারডেম হাসপাতালের সামনের রাস্তায় অবস্থান নিয়ে 'প্রথম আলোর আস্তানা, বাংলাদেশে থাকবে না' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ পর্যায়ে পুলিশ তাদের আবারও লাঠিপেটা করে পরীবাগের দিকে হটিয়ে দেয়। বেলা পৌনে ৩ টার দিকে সেখানে মোনাজাতের মধ্য দিয়ে 'ঘেরাও কর্মসূচি'র ইতি টানে তারা। (আরও তথ্যসহ -১) এর আগে হিযবুত তাহরীর বায়তুল মোকাররম এলাকায় 'মতিউর -মাহফুজ' (প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও প্রকাশক মাহফুজ আনাম) লেখা একটি কুশপুত্তলিকা দাহ করে। এদিকে কারওয়ান বাজার এলাকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে সকাল থেকেই ছিল কড়া পুলিশি পাহারা। কার্যালয়ের পাশের আম্বর শাহ মসজিদে জুমার নামাজের খুতবায় 'আপত্তিকর' কার্টুন প্রকাশ করার তীব্র নিন্দা জানানো হয়। এতে বলা হয়, এটি একটি ক্ষমার অযোগ্য অপরাধ। এজন্য দোষী ব্যক্তিদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি জানিয়ে বলা হয়, এ বেয়াদবি মুসলমানরা কোনোভাবেই সহ্য করতে পারে না। খুতবায় সরকারের কাছে শাস্তির দাবি জানানো হলেও কোনো মিছিল বা ভাঙচুর না করার জন্য আহ্বান জানানো হয়। নামাজের আগেই বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু করে প্রথম আলো কার্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়। প্রেসক্লাব, মৎস্যভবন, শাহবাগ ও বাংলা মোটর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। বায়তুল মোকাররম থেকে মিছিল যেন প্রথম আলো কার্যালয় পর্যন্ত পৌছতে না পারে সেজন্য পুলিশ এ ব্যবস্থা নেয় বলে পুলিশ কর্মকর্তারা জানান। আমাদের সিলেট প্রতিনিধি জানান, জুমার নামাজের পর নগরীর সিটি পয়েন্ট এলাকার কুদরত উল্লাহ মসজিদের সামনে প্রথম আলোর কয়েকটি কপি পোড়ানো হয়। কোর্ট মসজিদ এলাকায় মিছিল বের করার চেষ্টা হলেও পুলিশের বাধার মুখে তা হয়নি। এদিকে সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর মাজার সংলগ্ন মসজিদে জুমার নামাজ শেষে প্রথম আলোর বিরুদ্ধে লিফলেট প্রচারের সময় হিযবুত তাহরীরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক নাসিমুল ইসলাম জানান, জরুরি অবস্থার মধ্যে প্রচার চালানোর জন্য আব্দুল্লাহ আল মাহমুদ, সৈয়দ মহিদুল ইসলাম ও মুশফিকুর রহমান নামে তিন জনকে আটক করা হয়েছে। নিজেদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করেছে তারা। আটককৃতদের সিলেট কোতয়ালি থানায় রাখা হয়েছে। তবে বেলা আড়াইটা পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও মামলা হয়নি বলে পুলিশ জানায়। প্রথম আলোর সিলেট কার্যালয়সহ নগরীর বিভিন্ন স্থানে র‌্যাব ও পুলিশের কড়া পাহারা রয়েছে। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জানান, সেখানেও বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর বিক্ষোভ করেছে কয়েকটি ইসলামী সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীরা প্রথম আলোর বেশকিছু কপি পুড়িয়ে ফেলে এবং প্রথম আলোর সম্পাদক ও প্রকাশকের গ্রেফতার দাবি জানিয়ে শ্লোগান দেয়। নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও ওয়াসা মোড়ের জমিয়াতুল ফালাহ মসজিদে দুপুর পৌনে দুইটার দিকে বিক্ষোভকারীরা মিছিল বের করতে চাইলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাধার মুখে তা ভণ্ডুল হয়ে যায়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুসল্লিরা মিছিল বের করতে চাইলে পুলিশের অনুরোধে তারা এ কাজ থেকে বিরত থাকেন।" তবে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ ও শ্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। মুসুল্লিরা জানান, নামাজের আগে ও পরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ভেতরে হিজবুত তাহরীরের সদস্যরা প্রথম আলোর সম্পাদক ও প্রকাশকের গ্রেপ্তারের দাবি সম্বলিত একটি লিফলেট বিলি করে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে শুক্রবার সকাল থেকেই নগরীর জামাল খানে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। সিলেট ও চট্টগ্রামে হযবুত তাহরীরের বিলি করা 'প্রথম আলো অভিমুখে বিক্ষোভ মিছিল' শিরোনামের লিফলেটটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এদিকে ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, শুক্রবার দলীয় কার্যালয়ে পলিট ব্যুারোর সভায় সদস্যরা আলপিনের 'বিতর্কিত' সংখ্যাটি প্রত্যাহার, পত্রিকা কর্তৃপক্ষের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, প্রদায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সেইসঙ্গে এ ঘটনা নিয়ে জামায়াতে ইসলামীসহ বিএনপি-জামায়াত জোট সংশ্লিষ্টদের বিবৃতি ও জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টার কারণে সভায় উদ্বেগ প্রকাশ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় বলা হয়, তাদের শাসনামলেই ১৯৯৮ সালের নভেম্বরে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 'কিশোর কন্ঠ' পত্রিকায় একই ধরনের কৌতুক প্রকাশ করা হয়েছিল। এর আগে ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার 'আলপিনের' প্রকাশনা সাময়িক বন্ধ, কার্টুনিস্ট আরিফুর রহমানকে গ্রেফতার এবং একই অভিযোগে 'সাপ্তাহিক ২০০০' এর ঈদ সংখ্যা বাজেয়াপ্ত করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে জানানো হয়, সাপ্তাহিক ২০০০ এর ওই সংখ্যায় প্রকাশিত 'সুতানটি সমাচার' শীর্ষক একটি আত