২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের মামলার অভিযোগপত্র

অপহরণ, নির্যাতন ও ভোটকেন্দ্র দখলের অভিযোগে দায়ের করা মামলায় ভোলা-৪ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম ও তার ভাইসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 11:55 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ভোলা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অপহরণ, নির্যাতন ও ভোটকেন্দ্র দখলের অভিযোগে দায়ের করা মামলায় ভোলা-৪ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম ও তার ভাইসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক জাকির হোসেন। সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়ন পরিষদের ২০০৩ সালের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাসেম বাদি হয়ে ১৬ জনকে আসামি করে গত ১২ মে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাই জামালউদ্দিনের জয়ের পথ সুগম করতে ২০০৩ সনের ২৭ জানুয়ারি নির্বাচনের দিন সকাল ৯টায় চরসামাইয়া ইউনিয়নের সাহেব আলী মার্কেটের সামনে থেকে বাদিকে তুলে নিয়ে ভোলা সার্কিট হাউজে দিনভর আটকে রেখে নির্যাতন চালানো হয়। একই সময় ভোট কেন্দ্র দখল করে জামালউদ্দিনকে নির্বাচনে জেতানো হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.