২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক জন নিহত

সাঁথিয়া উপজেলায় শুক্রবার দুপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

পাবনা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাঁথিয়া উপজেলায় শুক্রবার দুপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক জন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন বাবু (২৩)। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন জানান, সাঁটিয়াকোলা গ্রামের আব্দুল কুদ্দুস গ্র"প ও ইউসুফ আলী গ্র"পের মধ্যে পূর্ব শত্র"তার জের ধরে দুপুর সাড়ে ১২ টার দিকে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে ইউসুফ গ্র"পের জামাল হোসেন, সিদ্দিক, সাইদুল, জহিরুল ইসলাম, বকর এবং কুদ্দুস গ্র"পের মনছের আলী, নবীর উদ্দিন, আশরাফ হোসেন, ওয়াজেদ আলী, সাইদুল ইসলাম, জিকু, আজিজুলকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তিনি আরও জানান, ওই ঘটনায় উভয়পক্ষ বাদি হয়ে থানায় দুটি মামলা করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৬২৩ ঘ.