চাঁদপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী কিলার মাসুদকে শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল চৌধুরী জানান, গোপন সূত্রে খবর পেয়ে ১২নং চরদুখিয়া ইউনিয়নের পিরোজপুর বাজারে অভিযান চালিয়ে কিলার মাসুদকে গ্রেপ্তার করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মাসুদ পিচ্চি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জানিয়ে ওসি বেলাল চৌধুরী বলেন, "তার(মাসুদের) বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।"
সন্ত্রাসী পিচ্চি হান্নান বেশ কয়েক বছর আগে র্যাবের 'ক্রসফায়ারে' মারা যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৬১৬ ঘ.
bdnews24