২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ২১ মণ জাটকা আটক

গলাচিপা ও কলাপাড়া উপজেলায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ২১ মণ জাটকা আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 07:59 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

পটুয়াখালী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গলাচিপা ও কলাপাড়া উপজেলায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ২১ মণ জাটকা আটক করা হয়েছে। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন জানান, রাঙ্গাবালী থেকে পটুয়াখালীতে নিয়ে যাওয়ার পথে রামনাবাদ নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২ মন জাটকাবোঝাই একটি ট্রলার আটক করে। পরে ওই জাটকা ইলিশ স্বল্প মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। অপরদিকে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক জানান, পুলিশি অভিযানে মহিপুর এলাকায় নয় মণ জাটকা আটক করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০২ ঘ.