২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোকে 'ক্ষমা' করে দিয়েছেন ইসলামী নেতারা

প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনে কথিত ধর্ম অবমাননাকারী কার্টুন প্রকাশ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান দুঃখ প্রকাশ করায় শুক্রবার কোনো কর্মসূচি না দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রথম আলোর সম্পাদক উপস্থিত ইসলামী নেতাদের কাছে কার্টুনটির জন্য দুঃখ প্রকাশ করেন। ইফতারে উপস্থিতদের একজন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিউর রহমান সাহেব নিজে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন। কেউ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ক্ষমা করতে হয়। এটাই ইসলামের নিয়ম। এ কারণে আমরা শুক্রবারে কোনো কর্মসূচি দিচ্ছি না।" (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 03:55 PM

Updated : 26 Apr 2022, 02:46 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)